মেহেরপুরের নতুন জেলা প্রশাসক আজিজুল ইসলাম
অন্যান্য ঢাকা

মেহেরপুরের নতুন জেলা প্রশাসক আজিজুল ইসলাম

সবার সংবাদ ডেস্ক:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। মেহেরপুর জেলাসহ আট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল জেলার প্রশাসন হিসেবে, একই সঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শাকিল আহমেদকে দিনাজপুর জেলায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সংযুক্ত উপ-সচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহ জেলায় এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপ-সচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুল রশিদ খানকে মাদারীপুর জেলায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঞাকে নাটোর জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।