মেহেরপুর জেলা এন সি টি এফ এর নির্বাচন, ফাহিম সভাপতি, সম্পাদক নুসরাত
অন্যান্য ঢাকা

মেহেরপুর জেলা এন সি টি এফ এর নির্বাচন, ফাহিম সভাপতি, সম্পাদক নুসরাত

সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা এনসিটিএফ এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে মোঃ ফাহিম সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুসরাত শারমিন।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ফাহিম ৩৪ ভোট পেয়ে সভাপতির নির্বাচিত হয়, নুসরাত শারমিন ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তৌফিক এলাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন এবং একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আজমিমা আক্তার রেমি।

অনুভা বিশ্বাস ২৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ফাতেমাতুজ জোহরা মায়া ৩৭ ভোট পেয়ে শিশু গবেষক নির্বাচিত হন, একই পদে এহোতেসাম হক সিয়াম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শিশু সাংবাদিক পদে শামসুন্নাহার মিম ২৩ ভোট পেয়ে জয়লাভ করেন, একই পদে প্রত্যয় সরকার পরশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চাইল্ড পার্লামেন্ট পদে নওরিন জাহান ও ইবনে সামির রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।