মহাজনপুর ইউনিয়নের ৯ ওয়ার্ড এ ছাত্রলীগের কমিটি গঠন
অন্যান্য ঢাকা

মহাজনপুর ইউনিয়নের ৯ ওয়ার্ড এ ছাত্রলীগের কমিটি গঠন

সবার সংবাদ ডেস্ক:

আগামী এক বছরের জন্য মহাজনপুর ইউনিয়নের আওতাধীন নয়টি ওয়ার্ডে ছাত্রলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত প্যাডে এই সকল ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মহাজনপুর ইউনিয়ন এর এক নম্বর ওয়ার্ডে ছামিন হসেন ডি এস কে সভাপতি ও ইখলাস হোসেনকে সাধারণ সম্পাদক, দুই নং ওয়ার্ডে মোহাম্মদ আকাশকে সভাপতি ও মামুন আলী কে সাধারণ সম্পাদক, তিন নং ওয়ার্ডে সুইট রানাকে সভাপতি ও আশিক রহমানকে সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহাবুল ইসলাম মুন্নাকে সভাপতি ও ওয়াসিম আকরাম কে সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ মেহেরাব হোসেনকে সভাপতি ও হুসাইন আহমেদকে সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ডে মোঃ ইবনে সিনাকে সভাপতি ও রেজাউল হককে সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ডের রিফাত হোসাইনকে সভাপতি ও আকাশ আলীকে সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ডের মুস্তাফিজুর রহমান মুন্নাকে সভাপতি ও ইয়াসিন আরাফাতকে সাধারণ সম্পাদক, এবং ৯ নম্বর ওয়ার্ডে পারভেজ হোসেনকে সভাপতি ও শ্রী বিশ্বজিৎ কুমারকে সাধারণ সম্পাদক করে প্রতিটি ওয়ার্ডে মোট দশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

এই কমিটির মেয়াদ কাল আগামী এক বছর পর্যন্ত। মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন বলেন বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার হাতকে শক্তিশালী করতে এই সমস্ত কমিটি গঠন করা হয়েছে।