মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
অন্যান্য ঢাকা

মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সবার সংবাদ প্রতিবেদক:

বিশ্ব হাত ধোয়া  দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি  র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জনসাধারণ ও পথচারীদের হাত ধোয়াতে উদ্বুদ্ধ করতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এসময় পুলিশ পরিদর্শক আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌর ভূমি অফিসার গাজী মহিউদ্দিন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।