মেহেরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অন্যান্য ঢাকা

মেহেরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় সাংগঠনিক কর্মকান্ড তুলে ধরেন সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু।

মেহেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেন ইয়ামিন মুক্তর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যাক্ষ জিএফ মামুন লাকি। এসময় তিনি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রুহুল কুদ্দুস টিটো, তুহিন আরন্য, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা কামারুজ্জামান খান, সহ-সভাপতি ফারুক মল্লিক, সহ-সভাপতি মহাসিন আলী, যুগ্ন সম্পাদক রামিজ আহসান, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি, সদস্য মহাসিন আলী আঙ্গুর প্রমুখ।

সভায় মেহেরপুর প্রেসক্লাব থেকে বিভিন্ন কারনে চলে যাওয়া এবং বহিঃস্কৃত সদস্যদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের সদস্যপদ দেওয়ার বিষয়ে এবং মেহেরপুর প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নতুন সদস্য ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।