মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আলমারি ও ফুটবল বিতরণ
অন্যান্য ঢাকা

মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আলমারি ও ফুটবল বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টীলের আলমারি ও বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই সব উপকরণ বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাজন, আবুল কাশেম, গোলাম মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এসময় কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৭টি বিদ্যালয়ে ৭টি স্টীলের আলমারি ও বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৮১টি ফুটবল বিতরণ করা হয়।