28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

শৈলকুপায় আ’লীগের বিবাদমান দুই গ্রুপের মুখোমুখি উত্তেজনা বাড়ছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার সমর্থক বিবাদমান দুই গ্রুপের মধ্যে চলছে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট। শৈলকুপা উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণার পর থেকে তৃনমুলে সংঘাত বৃদ্ধি পাচ্ছে। আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনে তফশীল ঘোষনার পর হাকিমপুরসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বর পদপ্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেন। এরপর থেকেই শুরু হয় উত্তেজনা। এ নিয়ে ঘটছে সংঘর্ষের ঘটনা। এতে পুলিশ সদস্যরাও টার্গেটে পরিণত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও কঠোর ভুমিকা নিয়েছে। স্থানীয়দের আশংকা, ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে গ্রামগুলোতে। তবে পুলিশ তা নিয়ন্ত্রনে তৎপর থাকলেও আরও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সাচ্ছু অভিযোগ করেন, শৈলকুপায় শিকদার পরিবারের কারণে হাকিমপুর ইউনিয়নের সকল গ্রামের নিরীহ মানুষ আজ আতংকে আছেন। এলাকায় নিরব চাঁদাবাজি, মারধর, হামলা, ভাংচুর করা হচ্ছে। মুক্তিযোদ্ধাকে মারধর, আওয়ামী লীগ নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ, নির্বাচনে নৌকা প্রতিকের বিরোধিতা করা ওই পরিবারের হাত থেকে মুক্তি চায় ইউনিয়নবাসী। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হাকিমপুর ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী নির্বাচন ও নির্বাচন পরবর্তী কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। সেই সাথে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পক্ষ থেকে যা যা করার দরকার তাই তাই করা হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...