28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ডিসেম্বরে শুরুতেই ভারতের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় “জাওয়াদ”

ডিসেম্বরের শুরুতেই ভারতের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় জাওয়াদ। আগামী শনিবার (৪ ডিসেম্বর) সকালের দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর ও ওড়িশার দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে ঝড়টি। চলতি মৌসুমে এটিই হতে চলেছে এ অঞ্চলের প্রথম ঘূর্ণিঝড়।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছিল। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা আন্দামান সাগরে পৌঁছাবে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবারের (২ ডিসেম্বর) মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, যা দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।

পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্য বঙ্গোসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ঝড়টি। সেই সঙ্গে ক্রমাগত শক্তি সঞ্চয় করতে থাকবে। শেষপর্যন্ত শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই ঝড়।

আইএমডি জানিয়েছে, ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার বেগে বইতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। তবে ঝড়টি ওড়িশা উপকূলে আছড়ে পড়বে নাকি ভারতের পূর্ব উপূকল ঘেঁষে বেরিয়ে যাবে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

পূর্ব উপকূল দিয়ে বেরিয়ে গেলেও ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঝড়ের কারণে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত জেলেদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
সূত্রঃ জাগো নিউজ

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...