28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

গ্রামীণ ব্যাংক ঝিনাইদহ জোনের হতদরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রচন্ড শীতে যখন ঝিনাইদহে জেকে বসেছে ঠিক তখনই গ্রামীণ ব্যাংক এক ব্যতিক্রমী উদ্যোগ সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ জোনাল অফিসের আওতাধীন সাত টি এরিয়া ও ৭৪টি শাখায় সংগ্রামী (হতদরিদ্র) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম সাইফুল মজিদ এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান এর উদ্যোগ বাস্তবায়ন করতে হতদরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে ঝিনাইদহ জোনের জোনাল ম্যানেজার মোঃ মজিবুর রহমান উপস্থিত থেকে ব্যাংকের বিভিন্ন শাখায় হতদরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসমঢয় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জোনাল অফিসের অডিট অফিসার মোঃ ইসমাইল, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, এরিয়া ম্যানেজার ঝিনাইদহ এরিয়া এস.এম. গফুর উদ্দিন সহ সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগন।
উপকারভোগী ৩৬ নম্বর কেন্দ্রর সংগ্রামী সদস্য সখিনা বেগম বলেন, গ্রামীণ ব্যাংক আমাদের আপন ঠিকানা। এই শীতে আমাদের ব্যাংকের এমন উষ্ণতা পূর্ণ ভালোবাসার উপহার পেয়ে আমি আনন্দিত।
ঝিনাইদহ জোনের জোনাল ম্যানেজার মোঃ মজিবুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংক এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। এর পাশাপাশি নানাবিধ সেবামূলক কাজে গ্রামীণ ব্যাংক সক্রিয় ভূমিকা রয়েছে এরই ধারাবাহিকতায় ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...