28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহে শহরে স্বাস্থ্যসম্মত গরুর গোস্তের দোকান

ঝিনাইদহ শহরে এই প্রথম স্বাস্থ্যসম্মত গরুর গোস্তের দোকান চালু করা হয়েছে। মোস্তাক আহম্মেদ নামে এক রুচিশীল গোস্ত বিক্রেতা সম্প্রতি এই দোকান চালু করেন। শহরের নতুন হাটখোলায় শিকে (হুক) ঝুলিয়ে এই গোস্ত বিক্রি করা হচ্ছে। নতুন আঙ্গিকে চালু হওয়া এই দোকানে মানুষ ভিড় করছে। ক্রেতারা জানান, আগে সিন্ডিকেট করে গোস্ত বিক্রি করা হতো। গোস্ত বিক্রেতাদের কাছে ঝিনাইদহের জনগণ ছিলো জিমি। কেজিতে কমপক্ষে ২০০ গ্রাম উচ্ছিষ্ট কিনতে হতো যা খাওয়ার অনুউপযোগী। মোস্তাক আহম্মেদের এই দোকানে ক্রেতারা ইচ্ছামতো গোস্ত কিনতে পারবেন। আনোয়ার হোসেন নামে এক ক্রেতা জানান, তিনি দুই কেটি রানের গোস্ত চেয়েছিলেন। বিক্রেতা মোস্তাক তাকে চর্বি বাদেই চাহিদা পুরণ করেছেন। একই কথা জানালেন জাহিদুল ইসলাম। মোস্তাক জানান, সিন্ডিকেটের কারণে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারিনি। এখন থেকে ঢাকার মতো হুকে ঝুলিয়ে দেশি গরুর গোস্ত বিক্রি করতে পারছি। ফলে এই পদ্ধতিতে গোস্ত বিক্রি করলে ক্রেতাদের প্রতারিত হবার কোন সম্ভাবনা নেই। তিনি বলেন, গরুর যে কোন অংশ ক্রেতারা ইচ্ছামত কিনতে পারছেন। মোস্তাক অভিযোগ করেন, গোস্তের সিন্ডিকেট ব্যবসায়ীরা এ উদ্যোগে খুশি হতে পারেননি। সংঘবদ্ধ চক্রটি চক্রান্ত করছে যাতে এই পদ্ধতি উঠে যায়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার নন্দি বলেন, ক্রেতারা লাভবান হলেই আমরা খুশি। যাতে স্বস্থ্যসম্মত মান বজায় থাকে সে চেষ্টা করলে পৌরসভার কোন আপত্তি নেই।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...