28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন রাবি শিক্ষার্থী ফারহান

বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের প্রস্তাব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফারহান শাহরিয়ার শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক সুব্রত প্রামাণিক। তিনি বলেন, গুগলের পোল্যান্ডের ওয়ারশ অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের প্রস্তাব পেয়েছেন ফারহান। সোমবার রাতে অফার লেটার পেয়েছেন। চলতি বছরের ২ অক্টোবর থেকে কর্মস্থলে যোগ দেবেন ফারহান।

জানা গেছে, ফারহানের বাসা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামে। তিনি পূর্বধলা জেএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং ২০১৬ সালে আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বর্তমানে ইনোসিস সলিউশনস নামের কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

গুগলে ডাক পাওয়ার বিষয়ে ফারহান বলেন, গুগলে চাকরি করা আমার ছোটবেলার স্বপ্ন। স্কুলে দশম শ্রেণি থেকে প্রোগ্রামিং শুরু করি। এরপর বিশ্ববিদ্যালয়ে এসে প্রোগ্রামিং বিষয়ে বিস্তর জানতে পারি। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গুগলে জব করব, এমন চিন্তা-ভাবনা নিয়ে আমি প্রস্তুতি নিয়েছিলাম। বিভাগের বন্ধুদের সঙ্গে প্রোগ্রামিং নিয়ে অনুশীলন করতাম। শেষমেশ আমার স্বপ্ন পূরণ হয়েছে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, সফলতা মূলত পরিশ্রমের মধ্য দিয়ে আসে। কঠোর পরিশ্রমের মানসিকতা রাখতে হবে। কেউ যদি গুগলে আসতে চায় তবে প্রোগ্রামিং খুব মনোযোগ দিয়ে করতে হবে। কম্পিউটার সায়েন্সেই পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। অন্য বিভাগ থেকেও প্রোগ্রামিং ভালো জেনেও গুগলে আসা যায়।

প্রসঙ্গত, ফারহানের আগে গত বছর একই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ২৩তম ব্যাচের শাকিল আহমেদ নামের আরেক শিক্ষার্থী গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...