28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

জিম্মিদের বিষয়ে হামাস ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে রেড ক্রস

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) গাজায় জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য হামাস এবং ইসরায়েলের সাথে যোগাযোগ করছে। আইসিআরসি বৃহস্পতিবার এ কথা জানায়।

শনিবার হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় সৈন্য, বেসামরিক নাগরিক, শিশু ও নারীসহ অন্তত ১৫০ ইসরাইলি এবং বিদেশীকে জিম্মি করা হয়েছে।

নিকট ও মধ্যপ্রাচ্যের জন্য আইসিআরসি’র আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি এক বিবৃতিতে বলেছেন, ‘জিম্মি এবং পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগের সুবিধার্থে এবং মুক্তির যে কোন প্রয়োজনে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে আমরা মানবিক পরিদর্শন পরিচালনার জন্য প্রস্তুত।’

কার্বোনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে জিম্মি করা নিষিদ্ধ এবং আটক যে কাউকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

আইসিআরসি ‘উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে’ আহ্বান জানিয়েছে।

শনিবারের হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং ২০ লাখের ও বেশি দরিদ্র মানুষের অঞ্চলে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। সেখানে পানি, বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে।

হামাস দাবি করেছে, বন্দিদের মধ্যে চারজন ইসরাইলি হামলায় মারা গেছে এবং আগাম সতর্কতা ছাড়া বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা হলে অন্যদের হত্যা করার হুমকি দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানও জিম্মিদের মুক্তির জন্য হামাসের সঙ্গে আলোচনা শুরু করেছেন। বুধবার গভীর রাতে একটি সরকারি সূত্র এএফপি’কে এ কথা জানিয়েছে।

শনিবার (৭ অক্টোবর) কে যুদ্ধে ইতোমধ্যেই উভয় পক্ষের কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, গাজা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায়, ‘হাসপাতালগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, নবজাতকদের ইনকিউবেটরে এবং বয়স্ক রোগীদের অক্সিজেন ঝুঁকিতে পড়ে। কিডনির ডায়ালাইসিস বন্ধ হয়ে যায়,এবং এক্স-রে নেওয়া যাচ্ছে না। বিদ্যুৎ ছাড়া হাসপাতালগুলো মর্গে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।’ ইতোমধ্যে পানীয় জল সরবরাহ কঠিন হয়ে পড়েছে, আরও দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।

জাতিসংঘের মতে, গাজায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ১৫ বছরের মধ্যে পঞ্চম এই যুদ্ধে ছিটমহলের থেকে বেসামরিক নাগরিকদের পালানোর অনুমতি দেওয়ার জন্য একটি ‘মানবিক করিডোর’ করার আহ্বান জানিয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...