গাংনীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন
অন্যান্য ঢাকা

গাংনীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন

সবার সংবাদ ডেস্ক:

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৫ আগষ্ট) সকাল দশটার সময় গাংনী উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামীম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন সহ সরকারি কর্মকর্তা রাজনৈতিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।