28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

১০ম গ্রেডে বেতনের দাবীতে  ঝিনাইদহে  ডিপ্লোমা সার্ভেয়ারদের কর্মবিরতি 

ঝিনাইদহ প্রতিনিধি: ১০ম গ্রেডে বেতনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,১০ গ্রেডে বেতনের দাবীতে ৬৪ জেলার সকল ডিপ্লোমা সার্ভেয়াররা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। এর ধারাবাহিকতায় ঝিনাইদহের বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদও কর্মসুচী পালন করেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩য় দিনের মতো ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।আন্দোলনকারীরা বলেন,উচ্চ আদালতের আদেশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ এবং গেজেটের আলোকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদটিকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত করে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবী তাদের। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মসুচী থেকে।

কর্মসূচিতে ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার আ: রহিম, কোটচাঁদপুর ভূমি অফিসের মরতুজ আলী, মনিরুল হক,উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার আ: বাতেন, এলজিইডির সার্ভেয়ার আতিকুর রহমান, সড়ক বিভাগের সার্ভেয়ার সোহেল রানা, সার্ভেয়ার ইজাজুল ইসলাম, নাজমুল হাসান সোহেল, রিয়াজুল ইসলাম, সাজ্জাদ হোসাইন শুভ, সজিব আহমেদ, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন। গেল ১ অক্টোবর থেকে আন্দোলনকারী এ কর্মসুচী পালন করে আসছেন। একই দাবীতে বাংলাদেশের ৬৪ টি জেলায় এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...