28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

সাগান্না ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হাসপাতালে

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে শুক্রবার স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুনের সমর্থকদের উপর হামলা হয়েছে। এতে কমপক্ষে ৪/৫ জন আহত হন। স্বতন্ত্র প্রার্থীর মটরসাইকেল প্রতিক টাঙ্গানোর অপরাধে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে বাথপুকুরিয়া গ্রামের মৃত মনিরুদ্দীন মন্ডলের শফি উদ্দীন ও ইশারত মন্ডলের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা ডাকবাংলার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মোজাম্মেল। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আহত শফি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাথপুকুরিয়া গ্রামের একটি মোড়ে বসে ছিলেন। এ সময় নৌকার প্রার্থী মোজাম্মেলের ছেলে সাইফুল ও আশরাফুল এবং উত্তর নারায়নপুর গ্রামের মানব পাচারকারী শাহ জামালের ছেলে কামাল লোহার রড ও হকিস্টিক নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুন অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সমর্থকরা সন্ত্রাসী কায়দায় চলাফেরা করছে। এর আগে বৈডাঙ্গা বাজারে তার উপর হামলা করা হয়। গ্রামে গ্রামে তার লোকজনকে হুকমী দেওয়া হচ্ছে। প্রচার কাজে বাধা সৃষ্টি করছে। তিনি এ সব অভিযোগ পুলিশকে জানিয়েছেন। তিনি বলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ ঘটনায় তাকে মামলা করতে পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য ২০১১ সালে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহাজান সিরাজকেও হত্যা করা হয়েছিল। নৌকার প্রার্থী মোজাম্মেল হক জানান, তার কোন লোক এই হামলার সঙ্গে জড়িত নয়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...