28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

সাকিবের শাস্তি প্রত্যাহারের আবেদন মোহামেডানের

সাকিব আল হাসানের শাস্তি প্রত্যাহারের জন্য আবেদন করেছে মোহামেডান। বিসিবি–প্রধান নাজমুল হোসেন বরাবর এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে দলটি। সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন বলেছেন, ‘কিছুক্ষণ আগে চিঠিটা হাতে পেয়েছি। চিঠিটা দেওয়া হয়েছে বিসিবি–প্রধান বরাবর। এখন বিষয়টা বিসিবির হাতে।’

চিঠিতে সাকিবের শাস্তির অর্থদণ্ড বহাল রেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছে মোহামেডান। চিঠিতে লেখা আছে, ‘বিসিবির খেলোয়াড় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তক্রমে সাকিব আল হাসানের ওপর আনীত শাস্তির অর্থদণ্ড বহাল রেখে তিন ম্যাচ খেলা থেকে বিরতি থাকার বিষয়টি প্রত্যাহার করে নেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।’

গত শুক্রবার আবাহনী-মোহামেডানের ম্যাচে মেজাজ হারিয়ে একবার লাথি দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন সাকিব। মিনিট পাঁচেক পর আবার তিনি মেজাজ হারিয়ে স্টাম্প উপড়ে ফেলে আছাড় মারেন। এমন অখেলোয়াড়সুলভ আচরণের কারণে তাঁকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিজের বোলিংয়ের সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরের ওভারেই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব স্টাম্প উপড়ে ফেলেন।

ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারির দিকে তাকিয়ে অশোভন ভঙ্গিও করতে দেখা যায় সাকিবকে। এমন সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদও ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে এগিয়ে যেতে থাকেন মোহামেডানের ড্রেসিংরুমের দিকে। তেড়ে যেতে দেখা যায় সাকিবকেও। দুজনকে দূরে সরিয়ে দেন দুই দলের ক্রিকেটাররা। পরে আবাহনীর ড্রেসিংরুমে গিয়ে মাহমুদের কাছে ক্ষমা চান সাকিব।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...