28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

শৈলকুপায় লিচু গাছে নারীর ঝুলন্ত লাশ মায়ের অভিযোগ হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামের একটি লিচু বাগান থেকে শিরিনা খাতুন (৩৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দুধসর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শাহপাড়ার একটি লিচু গাছে তার লাশ ঝুলে ছিল। শিরিনা খাতুন ওই গ্রামের জনাব আলীর মেয়ে। শিরিনার মা হাজেরা বেগম জানান, ১৫ বছর আগে একই উপজেলার জুগিপাড়া গ্রামের মনজের আলীর সাথে শিরিনার বিয়ে হয়। পারিবারিক অশান্তির কারণে ৩ বছর আগে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। সাবেক স্বামী মনজের আলী আবারো তাকে ১০ দিন আগে বিয়ে করে। হাজেরা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার পর মনজের আলী আমাদের বাড়িতে আসত। ভালো ব্যবহারও করতো। তারা আবারো সংসার করতে চাইলে আমরা বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের পর থেকে মনজেল আলী আবারো শিরিনাকে মারধর শুরু করে। আমরা কিছু বলতে গেলে আমাদেরও মারধর করতে যায়। গতকাল রাতেও তাকে মারধর করেছে। তিনি অভিযোগ করেন, মেয়ের লাশ যেভাবে হাটু গেড়ে আছে তাতে সন্দেহ হয় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার রিপোর্ট এলেই জানা যাবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...