28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামের নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ১০ টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার ওই গ্রামের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন জয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও মফিজ উদ্দিন শামীম হোসেন মোল্লাকে সমর্থন নেয়। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ রেজা মন্নু নির্বাচিত হওয়ার পর থেকেই নিত্যানন্দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফারুক হোসেনের সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মফিজ উদ্দিনের সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালিয়ে আসছে। এরই জের ধরে শনিবার রাতে শেখড়া গ্রামের ফারুকের সমর্থক আমোদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদাৎ শেখ, মনিরুল শেখ, আবু কালাম, গফুর মোল্লা, মজিবর শেখ, আজিবর শেখসহ ১০ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শেখড়া গ্রামে গেল রাতে মফিজ উদ্দিনের সমর্থকদের কয়েকটি বাড়ি ভাংচুর করেছে ফারুকের লোকজন। আমরা রাতেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...