28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

‘শেষ বার্তা দিচ্ছি, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারপ্রধান থাকবেন’: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনি শেষ বার্তা দিচ্ছেন, আজ আমি শেষ বার্তা দিচ্ছি- শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। শেখ হাসিনা আবারও জনগণের রায়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন।’

বুধবার বিকালে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের পকেট গরম, মালপানি ভালো ঢুকেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ওনার (মির্জা ফখরুল) কথা গরম, হুঁশিয়ারি উচ্চারণ করে। আমাদের ভয় দেখায়। ফখরুল সাহেব জুস খায়, অনশন বন্ধ করে দেয়। আমাদের বার্তা দিচ্ছেন ক্ষমতা ছেড়ে দিতে, দিনকালও ঠিক করে দিচ্ছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘মির্জা ফখরুল পাঁচ তারকা হোটেলে নাস্তা করে অনশন করেন ৩ ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খাইয়া অনশন বন্ধ করে দেন। এই আন্দোলন তারা করছে। আমাদের বার্তা দিচ্ছে, দিনক্ষণ বলে দিচ্ছে কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের ম্যাজিক লিডার শেখ হাসিনা। আপনি (ফখরুল) কে বার্তা দেওয়ার?’

তিনি বলেন, ‘খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। বিএনপি হলো খুনির দল, এদের হাতে রক্ত।’

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগের ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘উৎসাহিত হচ্ছেন, কারণ পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো না। তাদের নিজেদের ঘর সামলানোই কঠিন। তারা ঘর সামলাবে নাকি আপনাকে উৎসাহ দেবে? উৎসাহ দেওয়ার দিন শেষ।’

বিএনপির অবরোধ কর্মসূচির প্রসঙ্গ তুলে কাদের বলেন, ‘অবরোধ করবেন? পালটা অবরোধ দেব। দাঁড়াতে দেব না। অবরোধ যারা করবে, তারাই সাধারণ মানুষের জন্য বাধা। তাদের বিরুদ্ধে মার্কিনিদের ব্যবস্থা কী হয়, সেটা দেখা হবে।’

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...