28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

লেবাননে ইসরায়েলের ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের আরও চার সেনা নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছে আরও ১৪ সেনা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রোববার (২৭ অক্টোবর) আইডিএফ জানিয়েছে, নিহত চার সেনা শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হিজবুল্লাহর হামলায় প্রাণ হারান। ওই সময় তারা লেবাননের একটি অবস্থান করছিলেন। আইডিএফ জানিয়েছে, নিহত সবাই একই ব্রিগেডের ছিলেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন উপ-কমান্ডার, একজন সামরিক রাব্বি ও একজন সাধারণ সেনা।

অন্যদিকে, যে ১৪ জন আহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ গুরুতর। ফলে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, এই হামলায় হিজবুল্লাহর তিন সদস্যও নিহত হয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। ওইদিনই তাদের ৮ সেনা নিহত হয়। সীমান্ত এলাকায় থাকা হিজবুল্লাহর সদস্যদের সরিয়ে দিতে মূলত এই স্থল হামলা শুরু করে তারা। ইসরায়েল চায় হিজবুল্লাহকে সরিয়ে দিয়ে উত্তরাঞ্চলে নিজেদের বাসিন্দাদের ফিরিয়ে আনবে।

তবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর নিয়মিত হামলা চালাচ্ছে। গত ১ অক্টোবর থেকে গতকাল ২৬ অক্টোবর পর্যন্ত লেবাননে ৩১ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।

হিজবুল্লাহর যোদ্ধারা সীমান্তে যেমন প্রতিরোধ গড়ছে; একইসঙ্গে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করেও হামলা চালিয়ে আসছে। আজ রোববারও তারা একাধিক ড্রোন ও রকেট ছুড়ছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...