28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

লকডাউনে শৈলকুপা খাদ্য গুদাম থেকে নিম্ন মানের পচা চাল সরবরাহ

লকডাউনে ঝিনাইদহের শৈলকুপা খাদ্য গুদাম থেকে নিম্ন মানের চাল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পচা চাল নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। বাড়ি নিয়ে দেখছেন চাল পচা, খাওয়ার অনুপযোগী। শৈলকুপা ওয়াপদা গেটের চা বিক্রেতা কোর্টপাড়ার বাসিন্দা খোরশেদ আলম বাবলু। লকডাউনে নিম্ন আয়ের ঘরবন্দীর তালিকায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গত বুধবারে উপজেলা প্রশাসন থেকে পেয়েছেন ১০ কেজি চাল ও দুইশ টাকা। চাল পাওয়ার পর তিনি বাড়ি নিয়ে দেখেন নষ্ট ও খুবই নিম্নমানের চাল দেওয়া হয়েছে। ওই চাল বাড়ির কবুতরও খাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। শৈলকুপা শহরের পশু হাসপাতাল রোডের দাস পাড়ার বাসিন্দা বিষু অভিযোগ করেন, তাকেও নষ্ট চাল দেওয়া হয়েছে। অভাবে পড়ে নষ্ট চালের ভাত খেতে হচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, শৈলকুপায় চা বিক্রেতা ও সেলুন কর্মীদের মধ্যে সরকারী চাল ও নগদ টাকা বিতরন করা হয়। ওই দিন ৬শ’ নিম্ন আয়ের মানুষের মধ্যে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। নষ্ট চাল বিতরণের পর এ নিয়ে তোলপাড় শুরু হলেও গুদাম কর্মকর্তা রয়েছেন বহাল তবিয়তে। তবে শৈলকুপা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আল রিপন জানান, গত মাসে হরিনাকুন্ড উপজেলা গুদাম থেকে দুই’শ টন চাল এসেছিল। তার মধ্যে দু’ পাঁচ বস্তা নিম্নমানের চাল থাকতে পারে। এ ঘটনায় হরিণাকুন্ডুর ওসিএলএসডি সেলিম রেজাকে প্রত্যাহার করা হয় বলেও তিনি জানান। এই পচা ও নষ্ট চাল রিসিভ করলেন কেন এমন প্রশ্নের কোন জবাব শৈলকুপার ওসিএলএসডি রিপন দিতে পারেন নি। ঘুষের বিনিময়ে এমন চাল কেনার নজীর রয়েছে সরকারী খাদ্যগুদামগুলোতে। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, সরকারী ভাবে যে চাল বিতরন করা হয় তা সরকারী খাদ্য গুদাম থেকে আসে। তিনিও এমন অভিযোগ পেয়েছেন বলে জানান। পরে খোঁজ নিয়ে দেখেন ৩০/৪০ বস্তা এমন চাল এসেছিল। বাকী চাল বিতরন তিনি বন্ধ করে দেন। গুদাম থেকে দেওয়ার সময় দেখে দেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। তবে যারা এমন নিম্নমানের চাল পেয়েছেন তাদের পূনরায় চাল দেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। লকডাউনে নিম্ন মানের চাল বিতরনে ক্ষোভ প্রকাশ করেন ঝিনাইদহ জেলা কমিউনিষ্ট পার্টির সাধারস সম্পাদক স্বপন কুমার বাগচী। তিনি বলেন, যে সব কর্মকর্তা এমন নিম্ন মানের চাল সরকারী গুদামে ক্রয় করেন, তাদের শাস্তি হওয়া উচিৎ। বিশেষ করে প্রধানমন্ত্রীর উপহারে নষ্ট চাল দিয়ে প্রকারান্তরে সরকারের ভাবমূর্থী নষ্ট করা হয়েছে বলে মনে করেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...