28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

যশোরের মণিরামপুরে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতকরণ লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর সহযোগিতায় মণিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর এ কর্মশালার আয়োজন করে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে ও আহসান হাবীব পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল ইসলাম।
কর্মশালায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ ও প্রয়োজনীতার ওপর গুরুত্বারোপ সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও এমসিএন এর উপ-পরিচালক ডা. জিনাত সুলতানা।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, এফপিসিএসটিকিউআইটির জেলা কনসালটেন্ট ডাঃ চন্দ্র শেখর কুন্ডু, মেডিকেল অফিসার সাদিয়া রায়হান সীমা, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন প্রমূখ। এছাড়া কর্মশালায় উপস্থিত ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী গন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উম্মুক্ত আলোচনা করেন।

মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালায় আয়োজনে করা হয়। এতে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োনীয় সিজারিয়ান সেকশানের হার কমবে বলে মতদেন আলোচকরা।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...