28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

মেট্রোরেল বন্ধের প্রভাব রাজধানীর সড়কে

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরার যাত্রীরা নেমে যেতে বাধ্য হন আগারগাঁও স্টেশনে। এতে করে অফিস টাইমে সড়কে বেড়ে যায় বাড়তি যাত্রীর চাপ। এতে করে ভোগান্তিতে পড়েন অফিসমুখী যাত্রীরা।

ডিএমটিসিএলের তরফে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত অদ্য সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।’

মোহাম্মদপুর থেকে তেজগাঁওগামী যাত্রী মো. সাবের বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট পর্যন্ত তীব্র যানজট। এ সড়কে সাধারণত ১০-১৫ মিনিট সময় লাগলেও আজ ১ ঘণ্টা সময় লেগেছে। এছাড়া রাজধানীর গুলিস্তান, বনশ্রী ও ধানমন্ডিতেও দুপুর ১টা পর্যন্ত ব্যাপক যানজট দেখা যায়। এ বিষয়ে তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহাশীষ দাস সমকালকে বলেন, মেট্রোরেল বন্ধ থাকায় রাস্তায় গাড়ির চাপ অন্যদিনের চেয়ে কিছুটা বেশি। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ফার্মগেট এলাকায় সড়কের একটি লেন বন্ধ রেখে মেট্রোরেল মেরামতের কাজ করা হচ্ছে তাই সেখানে গাড়ির চাপ কিছুটা বেশি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...