28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

মাগুরায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে মাগুরায় ঘর পাচ্ছেন ১৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনলাইন প্লাটফর্মে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহম্মদুপর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী, সাংবাদিক লিটন ঘোষ, রাশেদ খান, কাজী আশিক রহমান, অরুণ কুমার গুহ প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’ মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে মাগুরাসহ দেশের সকল জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রামের আওতায় দ্বিতীয় পর্যায়ে মাগুরার ১৯৫টিসহ সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে।
মাগুরায় ১৯৫টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৩৫টি, শ্রীপুরে ৪০টি, শালিখায় ৮০টি এবং মহম্মদপুর উপজেলায় ৪০টি ঘর পাচ্ছেন উপকারভোগীরা। প্রতিটি পরিবারের নামে ২ শতক খাস জমি বরাদ্দ দিয়ে এ সকল ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মানের জন্য ব্যয় হয়েছে ২ লাখ টাকা। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে মাগুরা জেলার চার উপজেলায় ১১৫টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, আগামীকাল ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরাসহ দেশের সকল জেলায় একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করবেন। মাগুরা জেলার চারটি উপজেলা প্রান্তে সংযুক্ত থাকবেন স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও সকল উপকারভোগী।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...