28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

মাগুরায় চেয়ারম্যানের ছেলেসহ মোটরসাইকেল চোর-চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে আন্ত:জেলা মোটরসাইকেল চোর-চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) রাতে মাগুরার নাকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার মোচরা পূর্বপাড়া এলাকার মিকাইল মোল্লার ছেলে মো. আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্লা (৩০) এবং মাগুরা জেলার শ্রীপুর থানার নাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁদ আলী মোল্লার ছেলে মো. শিবলু মোল্লা (৩৬)।

গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান জানান, গত সপ্তাহে শহরের ব্যাংক-পাড়া এলাকায় একটি মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পরে মো. আসিবুর রহমান। তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শনিবার (১০ জুলাই) রাতে মাগুরার নাকোল এলাকায় অভিযান চালিয়ে চোর-চক্রের অন্যতম সদস্য মো. শিবলু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধারকৃত এনড্রয়েড মোবাইলে চোরাইকৃত অধিকাংশ মোটরসাইকেলের ছবি পাওয়া গেছে।

তিনি আরও জানান, গত তিন মাসে এই চোর চক্রটি গোপালগঞ্জ থেকে কমপক্ষে ১০ থেকে ১২টি মোটর সাইকেল চুরি করেছে।

গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা কিছু তথ্য দিয়েছে। সুষ্ঠু তদন্তসহ চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধারে এবং চোর-চক্রের অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষে আসামিদের তিন মামলায় ২১ দিনের রিমাণ্ড চেয়ে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...