28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ব্র্যাক ব্যাংকের নাম বদলে যাচ্ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ব্যাংকটির নতুন নাম হবে ব্র্যাক ব্যাংক পিএলসি। মঙ্গলবার অক্টোবর থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হবে। ব্যাংকটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানায়, ব্র্যাক ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়ে দেওয়া প্রস্তাব ডিএসই থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে ব্যাংকটির নতুন নাম ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ কার্যকর হবে। নাম বাদে ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এদিকে, সম্প্রতি কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী, কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফ হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৩৭ পয়সা। মুনাফার পাশাপাশি সম্পদের পরিমাণও বেড়েছে। চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯২ পয়সা। ২০২২ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৮৩ পয়সা। ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এ ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি। এর মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্ত ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৭ দশমিক ৩১ শতাংশ। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং বিদেশিদের কাছে ৩০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার আছে। কোম্পানিটির লভ্যাংশের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালেও সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় প্রতিষ্ঠান। এ ছাড়া ২০২০ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৯ সালে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার, ২০১৮ সালে ১৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৭ সালে ২৫ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৬ সালে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি। অর্থাৎ ব্যাংকটি বিনিয়োগকারীদের নিয়মিত বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...