28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকব। ইলেকশনের পরে যদি আবার আসতে পারি, তখন করব। দেখি কে দায়িত্ব নিতে রাজি হয়? সব রেডি করে দিয়েছি, এখন বসে বসে অনেকেই বড় বড় কথা বলে।’
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের বিষয়ে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশের রিজার্ভ ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে যখন ক্ষমতা গ্রহণ করি, তখন আমাদের রিজার্ভ এক বিলিয়নও ছিল না। এখন যদি বলেন রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিই? পানি দেওয়া, সার দেওয়া বন্ধ করে দিই? সব বন্ধ করে বসিয়ে রাখি। তাহলে আমার রিজার্ভ ভালো থাকবে?’
শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘রিজার্ভ বেশি রাখা আমার বেশি প্রয়োজন, না কি দেশের মানুষের কমফোর্ট। দেশের মানুষের ভালো-মন্দ। কোনটা বেশি প্রয়োজন?’
বিশ্বব্যাপী জিনিসপত্রের দামের বিবরণ তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘আমরা আগে দুইশ ডলারে যে গম কিনতাম, এখন তা ছয়শ ডলারে কিনতে হচ্ছে। ৮০০ ডলারের পরিবহণ খরচ এখন তিন থেকে চার হাজার ডলার লাগছে। যে কারণে আমি দেশবাসীকে সব সময় আহ্বান জানায়, যেন এক ইঞ্চি জমিও খালি পড়ে না থাকে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা নিজেরা উৎপাদন করব, নিজেরা খাব। অনেকে করছে। আমরাও করছি। যদি এত বেশি কথা হয়, যখন সরকার গঠন করেছিলাম, তখন যেমন বিদ্যুৎ ছিল, ওখানে রেখে আবার ইলেকশন করব, করে আবার বাড়াব। কিন্তু, দেখাব যে, আগে ও-ই ছিল। বিদ্যুৎ শতভাগ থেকে কমিয়ে ওই ২৮ ভাগে নিয়ে আসব। সবাই একটু টের পাক, আগে কী অবস্থা ছিল। আমরা তো ভুলে যাই।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম, প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়। তাহলে মানুষের একটু মনে থাকবে, লোডশেডিং আছে। তখন পয়সা দিয়ে তেল কিনে জেনারেটর চালাতে হবে। তখন আবার আক্কেলটা একটু ঠিক হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন তো আমরা করে দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি। কেন আমি ভর্তুকি দেব? বিদ্যুৎ ব্যবহার করতেছে সবাই। আর ভর্তুকির সুযোগ নিচ্ছে বিত্তশালীরা। সেখানে একটা স্লট ঠিক করব এখন থেকে। কত পর্যন্ত সাধারণ মানুষ ব্যবহার করে, তাদের এক দাম; আর তার থেকে বেশি যারা ব্যবহার করবে তাদের জন্য আলাদা দাম। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি ওভাবে একটা স্লট করে দিতে। যে বেশি ব্যবহার করবে, তাকে বেশি দামে কিনতে হবে। আর আমাকে বেশি কথা বললে, সব বন্ধ করে দিয়ে বসে থাকব।’

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...