28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন-সরকারের প্রতি নুরুল হক নুর

ঝিনাইদহ প্রতিনিধি :

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গত আড়াই মাসে অর্ন্তবর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারেননি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরামর্শ নিন। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। আজ শনিবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: রাশেদ খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, প্রিন্সিপ্যাল আখতারুজ্জামান, শরিফুল ইসলাম, আশিক ইকবাল, রাকিবুল হাসান, তোফাজ্জেল হোসেন, আব্দুর রহমান, আনিসুর রহমান, সোহেল রানা, বাবু খান, জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, নেওয়াজ খান বাপ্পি, নাজমুল হাসান, মুক্তারুজ্জামান দেলু, বরকত আলী, এডভোকেট আব্দুল খালেক প্রমূখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

প্রধান অতিথি বলেন, ৭১এ রক্ত দিয়েছি, ৯০ এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আর রক্ত দিতে চাইনা, জীবন দিতে চাইনা। আমাদের মনের মতো বাংলাদেশ আমরা আগামীতে গড়তে চাই, মানের মতো রাষ্ট্র সাজাতে চাই। তিনি বলেন এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুনে ধরা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাস্ট্র সংস্কার করতে চাই।
তিনি বলেন নির্বাচন নিয়ে আমাদের কোন অস্থিরতা নাই। নির্বাচন নিয়ে কোন তাড়া নাই। শেখ হাসিনার ১৫ বছরে জালিম শাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই এক বছর ক্ষমতায় থাকে তাও আমরা সহ্য করতে পারবো। তবে সরকারকেও জনগণের পালস্ বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...