28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

বিএনপির সমাবেশে যোগদান করায় হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ

বিএনপির সমাবেশে যোগদান করায় কালীগঞ্জের বিভিন্ন গ্রামের নেতাকর্মীদের উপর হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল সমাবেশ থেকে বাড়ি ফেরার পর থেকেই কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি হামলা ও ভাংচুর করে। জেলা বিএনপি এ ঘটনার প্রতিকার দাবী করে অবিলম্বে হামলা বন্ধের দাবী জানিয়েছেন। বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকা কালীগঞ্জের বরোবাজার এলাকার সুবর্ণাসরা গ্রামের জিয়াউর রহমান, রবিউল ইসলাম, আশিক, মঈন আলী, জহুরুল ইসলাম, জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্না, লুচিয়া গ্রামের ওয়াজেদ গাজি, ইশারত আলী, বারফা গ্রামের হযরত আলী ও খামারমুন্দিয়া গ্রামের শরিফুল ইসলামকে মারধর ও হুমকী দেওয়া হয়। এ সময় সরকারী দলের নেতা কর্মীরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বিএনপির সমাবেশে যোগ দেওয়ায় জেলার বিভিন্ন গ্রামে এ রকম হুমকী দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে এ বিষয়ে কালীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তাদের কাছে এখনো কেও অভিযোগ করেনি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...