28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

বাঁশের তৈরি শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা

শেখ ইমন,শৈলকুপা প্রতিনিধি:
স্কুলে নেই শহীদ মিনার,ফলে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও শহীদদের স্মরণে ফুল দিতে পারে না স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। তবে এবারের চিত্র ভিন্ন। শহীদদের সম্মান জানাতে শিক্ষার্থীরা নিজেরাই বানিয়েছেন অস্থায়ী শহীদ মিনার। আর তাতে ব্যবহার করা হয়েছে বাঁশ,মাটি,রঙিন কাগজ। পরে নানা জাতের ফুল অর্পণ করে শ্রদ্ধাও জানানো হয়েছে। তাদের এমন কাজে হতবাক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয়রা। শুধু শিক্ষার্থীরাই না,ফুল দিয়েছেন শিক্ষক- শিক্ষিকাসহ এলাকাবাসীও। এমন ঘটনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের ৯৯ নং এম সি পি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, স্কুলটির প্রতিষ্ঠালগ্ন ১৯৭২ সালে। তবে এত বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জোটেনি শহীদ মিনার। তাতে বিগত বছরগুলোতেও শহীদদের স্মরণে ফুল দিতে পারেনি শিক্ষার্থীরা। তবে এবছর আর থেমে থাকেনি তারা। স্থানীয় যুবক ইয়াসিন আরাফাতের সাহায্যে তৈরি করেছে শহীদ মিনার। শহীদদের প্রতি এমন শ্রদ্ধা দেখে আবেগ আপ্লুত স্থানীয়রা। তাদের দাবি অতিদ্রুত স্কুলটিতে যেন একটি শহীদ মিনার স্থাপন করা হয়।

স্থানীয় যুবক ইয়াসিন আরাফাত বলেন, বিগত বছরগুলোতে এই স্কুলে শহীদ মিনার না থাকার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি। তাই উদ্যেগ নিয়ে শিক্ষার্থীদের সহযোগীতায় বাঁশ ,মাটি,রঙিন কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

৯৯ নং এম সি পি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) নরেন্দ্রণাথ মন্ডল বলেন, স্কুলটিতে শহীদ মিনার না থাকায় প্রতি বছর শিক্ষার্থীরা শহীদদের সম্মান জানাতে পারে না। তবে তারা নিজ উদ্যেগে অস্থায়ী শহীদ মিনার বানিয়েছে। তাতে শিক্ষক-এলাকাবাসী সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অনুরোধ অতিদ্রত যেন আমাদের স্কুলে একটি শহীদ মিনার স্থাপন করা হয়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...