28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ফেসবুকে স্ত্রীর আপত্তিকর ছবি দেখে তালাক দিল স্বামী

ঝিনাইদহের শৈলকুপায় সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি ভূয়া ফেসবুক আইডি খুলে প্রকাশ করার অপরাধে মেহেদী হাসান মিশা নামের এক যুবক গ্রেফতার হয়েছে। বর্তমানে মিশা কারাগারে থাকলেও তালাক দেওয়া হয়েছে ওই গৃহবধুর। বর্তমানে পিতার বাড়িতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগি গৃহবধুর পরিবার। মামলা সুত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার ভাটই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করার সময় ভাটই গ্রামের ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শবর্তী দুধসর গ্রামের বসির মাস্টারের ছেলে মেহেদী হাসান মিশা। বিষয়টি জানাজানি হওয়ার পর ৩ বছর আগে ওই মেয়েকে পারিবারিক ভাবে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। গত বছরের ৮ জানুয়ারি ওই মেয়ে বাবার বাড়িতে এলে বখাটে মিশা ঘরে প্রবেশ করে মোবাইলে জোরপুর্বক আপত্তিকর ছবি তোলে। বিষয়টি কাউকে বললে হত্যার হুমকি দিয়ে চলে যায়। জীবনের ভয়ে সে সময় মেয়েটি মুখ খোলেনি। বখাটে মিশা ওই মেয়েটিকে অনৈতিক শারিরীক সম্পর্কের প্রস্তাব দিলে মেয়েটি অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে মিশা ফেসবুকে ভূয়া আইডি খুলে আগে থেকে ধারনকৃত আপত্তিকর ছবি প্রকাশ করে দেয়। এ ঘটনার পর মেয়েটির স্বামী তাকে তালাক দেয়। পরবর্তীতে গত ৬ জুন তার মা বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরর পর ওই দিনই আসামী মিশাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে সে কারাগারে রয়েছে। এদিকে আসামী গ্রেফতার হওয়ার পর চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে মেয়েটির পরিবার। মেয়েটির মা বলেন, মিশা কারাগারে থাকলেও তার পরিবার মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আমার মেয়েকে তার স্বামী তালাক দিয়েছে। মিশার কারণে তার সংসার ভেঙ্গেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। লম্পট মিশা জামিনে মুক্তি পেলে আমাদের উপর নির্যাতন করবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...