28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

ফরিদপুরে পুলিশের উদ্যোগে বিনা মূল্যে অক্সিজেন সেবা

একটি পিকআপে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশের একটি দল, সঙ্গে আছেন একজন টেকনিশিয়ান। কোনো বাড়ি থেকে কল এলেই সে বাড়িতে অক্সিজেন নিয়ে ছুটে যাচ্ছে ভ্রাম্যমাণ এই অক্সিজেন ব্যাংক। মহামারির এই সময়ে মানুষের কাছে বিনা মূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নিয়েছে ফরিদপুরে জেলা পুলিশ।

‘পাশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর’ আহ্বানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে ফরিদপুরে এই অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। ফরিদপুর পুলিশ লাইনসের রিজার্ভ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে সেবামূলক এ কাজে সহযোগিতা করছেন ফরিদপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল সহযোগী মো. শাহজাহান।

আনোয়ার হোসেন জানান, উদ্বোধনের পর বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে অক্সিজেন সেবার জন্য প্রথম কলটি পান। কলটি আসে শহরের গুহলক্ষ্মীপুর ধোপাবাড়ি রোড এলাকা থেকে। কল পেয়ে ওই এলাকার বাসিন্দা এ টি এম আবদুস সাত্তারের স্ত্রী তাহেরা বেগমকে (৬৫) শ্বাসকষ্টজনিত জটিলতা দূর করতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘জেলায় করোনা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। এ অবস্থায় অক্সিজেনের চাহিদা অনেক বেড়ে গেছে। হাসপাতালে রোগীদের চিকিৎসার পাশাপাশি পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। আমরা হাসপাতালের পাশাপাশি রোগীদের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে চাই।’

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...