28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি অভিযুক্ত যুবক গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেয়ায় ফয়সাল আহম্মেদ মিনা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া জাঙ্গাল বাজার এলাকার আলমগীর মিনার ছেলে। এরআগে গতকাল মঙ্গলবার (২২ জুন) রাতে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা বাদী হয়ে মামলা দায়ের করেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানাগেছে, গত ১৬ জুন বিকাল ৩টায় ফয়সাল আহম্মেদ তার নিজের ফেসবুক আইডি Foysal Ahmed এর মাধ্যমে পোষ্ট করে যে, “অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এতোদিন দেখা করতে চেয়েছি। যাতে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেরবো। শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারবো না। আমার কোন ক্ষমতা নাই। এ জন্য বার বার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলাম যাতে যে কোন একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেলবো।কিন্তু বার বার চেষ্টা করেও পারলাম না। যে দেখা করার সুযোগ পাবো সেদিন মেরে ফেলবো।ইনশাল্লাহ”। এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে মামলা হয়েছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ ফেসবুকে এ ঘটনার সত্যাতা পেয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...