28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

প্রথমবার সালমানের ছবিতে গাইলেন অরিজিৎ 

সালমান-অরিজিতের বিবাদের কথা কারও অজানা না। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ অরিজৎকে ভাইজানের বাড়ি যেতে দেখা যায়। এরপরই গুঞ্জন ওঠে, বিবাদ মিটেছে তাদের। তবে শুধু বিবাদ মিটিয়েই বসে নেই তারা। সালমানের বহুল আলোচিত ‘টাইগার ৩’-এর গানে কণ্ঠও দিয়েছেন অরিজিৎ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘টাইগার ৩’ ছবিতে ‘লেকে প্রভু কা নাম’ গানটি শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠে। সালমান নিজেই দিয়েছেন খবরটি। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম গানের প্রথম ঝলক- ‘লেকে প্রভু কা নাম’। আর হ্যাঁ, এটা আমার জন্য গাওয়া অরিজিৎ সিংয়ের প্রথম গান। ২৩ অক্টোবর রিলিজ করব পুরো গান।

১২ নভেম্বর দিওয়ালিতে হিন্দি, তামিল, তেলুগু ভাষায় আসছে ‘টাইগার ৩’।” নিন্দুকেরা বলছেন, “হিট গানের জন্য বিবাদ মিটিয়ে সেই বঙ্গসন্তানের শরণাপন্নই হতে হলো ভাইজানকে।”

দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান-অরিজিতের। একে-অপরের সঙ্গে কাজ তো দূরের কথা, ছায়াও মাড়াতেন না। অনেকেই সালমানের সঙ্গে ঝামেলার পর অরিজিতের ক্যারিয়ার শেষ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে ভারতের শীর্ষ গায়ক হয়ে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন অরিজিৎ।

সালমান-অরিজিতের বিবাদ শুরু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানে সেরা গায়কের পুরস্কার জিতেছিলেন অরিজিৎ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিল সালমানের ওপর। তিনি গায়কের সিধেসাধা পোশাক, পায়ে চপ্পল দেখে কটাক্ষ করার লোভ সামলাতে পারেননি। সঙ্গে এ-ও বলেছিলেন, অরিজিৎ নাকি ঘুমিয়ে পড়েছিলেন। পাল্টা মিষ্টি করে গায়ক উত্তর দিয়েছিলেন, আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। মুখের ওপরে অপমান মেনে নিতে পারেননি সালমান। সেই থেকেই শুরু হয়েছিল বিবাদ।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...