28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

দুরন্ত প্রকাশের সম্পাদক মিরাজের উপর হামলার মামলার রায়, আসামী মিজান ও মানিকের কারাদন্ড

দুরন্ত প্রকাশের সম্পাদক রাষ্ট্রপতি পদক প্রাপ্ত মিরাজ জামান রাজ’র উপর ২০১৮ সালে হামলার ঘটনায় আসামী মিজানুর রহমান ওরফে বালতি মিজান ও মানিকের তিন মাসের কারাদন্ড দিয়েছে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত।

শেরে বাংলা সড়কস্থ দুরন্ত প্রকাশের সাবেক কার্যালয় সেবা ভবনের জায়গা দখলকে কেন্দ্র করে ২০১৮ সালের ৩১ মার্চ মিরাজ জামান রাজ’র উপর উপর্যুপরি হামলা চালায় ঝিনাইদহের ছোট কামারকুন্ড নিবাসী হাসেম আলীর ছেলে তাজ গ্লাস হাউজের মালিক মোঃ মিজানুর রহমান ওরফে বালতি মিজান ও তার কর্মচারী কাঞ্চনপুর নিবাসী নজরুল হেলপারের ছেলে মানিক। সেই ঘটনায় মিরাজ জামান নিজে বাদী হয়ে ঐ বছরের এপ্রিলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সিআর-৩৪৩/১৮। প্রায় দীর্ঘ আড়াই বছর বিচার কার্য পরিচালনার পর গত ২৯ নভেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিজ্ঞ বিচারক গৌতম কুমার ঘোষ রায় প্রদান করেন। মামলার রায়ে দেখা যায় তিনি আসামী মিজান ও মানিককে পলাতক হিসেবে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। এবং ওয়ারেন্ট ইস্যুর জন্য আদেশ দিয়েছেন।
এ বিষয়ে মামলার বাদী মিরাজ জামান রাজের কাছে জানতে চাইলে তিনি বলেন ‘আদালতের আদেশে আমি সন্তুষ্ট নই। তবুও আদালতের প্রতি আমার সম্মান আছে। দুরন্ত প্রকাশের নামে বন্দোবস্তপ্রাপ্ত সামান্য কিছু সরকারী জমি দখলের জন্য দীর্ঘদিন পায়তারা করছিলো মিজান গং। কিন্তু তৎকালীন জেলা প্রশাসক, ইউএনও ও উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তা করতে পারেনি। এরই ফলশ্রুতিতে আমার উপর হামলা চালানো হয়। তবে এর নেপথ্যে ছিল ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য মোস্তাকিম মনির। তারই ফেলানো মাটি দিয়ে জায়গা দখলের চেষ্টা করে এই বালতি মিজান ও মানিক। কিন্তু তাৎক্ষনাত উপস্থিত না থাকায় মোস্তাকিম মনিরকে আসামী করা যায়নি। কিন্তু মিজান ও মানিক তাদের শাস্তি পেয়েছে।
মিরাজ জামান রাজের পক্ষে মামলাটি পরিচালনা করেন ঝিনাইদহ আদালতের সিনিয়র আইনজীবী এ্যাড. সাদাতুর রহমান হাদী। মামলা বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান দীর্ঘ দিন বিচারকার্য শেষে আদালত যে রায় দিয়েছে তাতে নিরপরাধ একজন সমাজসেবীর উপর নিষ্ঠুর হামলার নায্য বিচার হয়নি। আমি বাদীর নিয়োজিত এ্যাডভোকেট হিসেবে এই রায়ে খুশি নই। অপরাধের তুলনায় আসামীর শাস্তি কম হয়েছে। মিরাজ জামান রাজ আসামীদের দ্রুত গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...