28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঢাকায় আসছেন রোনালদিনহো

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ১৮ অক্টোবর ঢাকায় আসছেন। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত।

তিনি জানিয়েছেন, রোনালদিনহোও এবার ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন।

ফেসবুকে শতদ্রু দত্ত লিখেছেন, ‘আমার সোনার বাংলা’…আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।’

শতদ্রু দত্ত গণমাধ্যমকে জানিয়েছেন, ‘১৮ অক্টোবর দুপুরে রোনালদিনহো ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন রোনালদিনহো। ১৯ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রোনালদিনহো ঢাকা ছাড়বেন।’ ঢাকা ছাড়ার আগে একটি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গেও রোনালদিনহো বসবেন বলে জানিয়েছেন তিনি।

৪৩ বছর বয়সি এই স্ট্রাইকার রোনালদিনিহকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান মাতানো সাবেক এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ।

বার্সার জাগরণের নেপথ্যে রোনালদিনিওর ভূমিকাকে বড় করে দেখেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি। এসি মিলানের হয়েও সিরি আ জিতেছেন রোনালদিনিও। পেশাদার ফুটবলে ২০১৫ সালে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...