28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ট্রাকের ধাক্কায় ভাঙলো ওয়াজ মাহফিলের গেট কুপিয়ে জখম করা হলো কলেজ ছাত্রকে

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিলের গেট ভাঙ্গাকে কেন্দ্র করে হাসানুর জামান হাসান (২৫) নামে এক কলেজ ছাত্রকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার সন্ধ্যা ৬ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার কাদিরকোল গ্রামের আলতাফ হোসেন লস্করের ছেলে হাসানুর জামান, একই গ্রামের এনামুল, শুকুর, শামাউল, শোহান, সুজন মিয়া, আজাহার আলী ও আশরাফুল ইসলাম। এদের মধ্যে হাসানুর জামানের অবস্থা আশস্কাজনক। সে বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। কাদিরকোল গ্রামের ইমরান জানান, কাদিরকোল বাজার থেকে ট্রাকে কাঁচা মাল লোড করে কালীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে কাদিরকোল মাঠ পাড়া নামকস্থানে ওয়াজ মাহফিল উপলক্ষ্যে করা একটি গেট ট্রাকের ধাক্কায় ভেঙ্গে যায়। ট্রাক চালক গেটের ক্ষতি পূরণ দিতে স্বীকার হলেও রামনগর গ্রামের হামিদ ওয়াজ মহাফিল আয়োজকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। কথা কাটা-কাটির এক পর্য়ায়ে হামিদের ছেলে মাছুদ তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হাসানুর জামানকে কোপ দেয়। এসময় অন্যরা ঠেকাতে আসলে তাদেরকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা জানান, মারামারির ঘটনা জানার পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...