28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

টিকা ছাড়াই শূন্য সিরিঞ্জ পুশ, সত্যতা পায়নি তদন্ত কমিটি

পাবনা জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে এমবিবিএস শেষ বর্ষের এক শিক্ষার্থীকে টিকা ছাড়াই শূন্য সিরিঞ্জ পুশের অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। সোমবার (১৬ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।

গত ৪ আগস্ট ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী ও পাবনার বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল হান্নানের মেয়ে সাবাহ মারিয়ম অন্তিকাকে টিকা ছাড়াই সিরিঞ্জ পুশের ঘটনার অভিযোগ উঠে। আর ঘটনাটি মেয়ের কাছ থেকে জ্ঞাত হওয়ার পর অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কেএম আবু জাফর জানান, ঘটনাটি জানার পরপরই নার্স দুইজনকে প্রত্যাহার করে নেওয়া হয়। একইসাথে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির অন্য দুইজন হলেন পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকের অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমান এবং জেলা পাবিলক হেলথ নার্স শাহানারা বেগম।

সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ৩ কার্য দিবসের তদন্ত কমিটি অধিকতর তদন্তের স্বার্থে সময় বাড়িয়ে মোট ১০ কার্য দিবস শেষে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। ওই তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত, উপস্থিতি ও স্বাক্ষীদের বয়ানে সন্দেহাতিতভাবে অভিযোগের সত্যতা মেলেনি। তিনি বলেন, যেহেতু অভিযোগ উঠেছিল সেহেতু পরবর্তীতে আরও সতর্কতার সাথে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

এ ব্যাপারে অভিযোগকারী অ্যাডভোকেট আব্দুল হান্নান বলেন, অনিয়ম হয়েছিল বলেই অভিযোগ এসেছিল। বিচার চাইনি। তবে প্রতিবাদ জানিয়েছিলাম জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে। আমার অভিযোগ যদি তাদের কাছে ভিত্তিহীন মনে হয় তাহলে আমার কোনও বক্তব্য নেই।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...