28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি এম রায়হান-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু

ঝিনাইদহ প্রেস ক্লাবের ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনাপ্রতিদন্দ্বিতায় জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রায়হান সভাপতি ও সমকালের মাহমুদ হাসান টিপু সাধারণ সম্পাদক পদে আবারো নির্বাচিত হয়েছেন। আগামী ৪ ডিসেম্বর ২০২১ তারিখে ভোট গ্রহণের দিন ধার্য থাকলেও ১৭ টি পদের বিপরীতে আর কোন প্রার্থী না থাকায় আজ শুক্রবার নির্বাচন কমিশনার বিকালে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করেন।
১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি পদে এস এ টিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, সহ-সম্পাদক পদে আমার সংবাদ পত্রিকার খুরশিদ মোহাম্মদ সালেহ, দপ্তর সম্পাদক পদে বিজয় টিভি’র জহুরুল ইসলাম হিরো, প্রচার সম্পাদক পদে ডেইলী ট্রাইব্যুনাল ও দৈনিক সকালের সময় পত্রিকার শামীমুল ইসলাম শামীম, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সময়ের আলো ও ডেইলী এশিয়ান এজ পত্রিকার কাজী আলী আহম্মেদ লিকু, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে বিটিভি’র পিন্টু লাল দত্ত, সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির মেহেদী হাসান সবুজ ও তথ্য প্রযুক্ত বিষয়ক সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার শাহানুর আলম।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-দি বাংলাদেশ পোষ্ট এর দেলোয়ার কবির, বাংলাভিশন টিভি’র আসিফ ইকবাল মাখন, ৭১টিভি’র রাজিব হাসান, বাংলাদেশ প্রতিদিনের শেখ রুহুল আমিন, দৈনিক ভোরের কাগজের রোকনুজ্জামান মিলন, আমাদের কন্ঠ পত্রিকার এম এ জলিল ও দৈনিক আমাদের অর্থনীতি প্রত্রিকার সুলতান আল একরাম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাড. সুভাষ বিশ্বাস মিলন, জজ কোর্ট,ঝিনাইদহ। এছাড়া সহকারী কমিশনার হিসেবে অ্যাড. ওয়াসিফ কামাল ও অ্যাড.তন্ময় কুমার কুনডু দায়িত্ব পালন করেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...