28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষকদের নানা অনিয়ম ও দুর্নিতীর প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে সকল প্রকার যান চলাচল। ভোগান্তীতে পড়ে সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীর নানা শ্লোগান দিতে থাকে। অবরোধ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে নানা অনিয়ম করে আসছে। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সঠিক ভাবে দিলেও শিক্ষকরা তাদের নম্বর কম দিচ্ছে। প্রতিবাদ করা হলে টিসি দিয়ে অন্য প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকরা ব্যবহারিক ক্লাসের নামে মাঠে কাজ করান। আমাদের ঠিকমত ক্লাস নেন না। দেশের অন্য এটিআই থেকে আমাদের এটিআইতে ভর্তির জন্য ৭০০ টাকা বেশি নেওয়া হয়। এসব অনিয়মের মুল হোতা প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেবানন্দ বিশ্বাস। ক্যাম্পাসের গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রাতিষ্ঠিানিক দুর্নীতিতে প্রতিষ্ঠানটি ডুবে গেছে। এর প্রতিকার দরকার। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবী মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, কিছু দাবী নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। কর্তৃপক্ষ সমস্যার সমাধান করে দিবে এমন আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন। এ ব্যাপারে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ দেবানন্দ বিশ্বাস’র সাথে কথা বলতে গেলে তিনি বলেন, ব্যস্ত আছি বলে ফোন রেখে দেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...