28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে হামলায় ৫ জন আহত

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। সোমবার সকালে সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে ফেরদৌস কবির (৩০), সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮), মাসুদ রানা (২০), জয়নাল হোসেনের ছেলে সবুজ হোসেন (১৬)সহ ৫ জন। আহত সোহেল রানার ভাই শাহজাহান আলী জানান, ঈদের পরদিন ওই গ্রামে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে ইমরান নামের এক যুবকের সাথে সাইফ নামের একজনের হাতাহাতি হয়। বিষয়টি ফেরদৌস কবির তখন মিটিয়ে দিয়ে উভয়পক্ষকে বাড়িতে যেতে বলে। সোমবার সকালে ফেরদৌস কবির পোল্টি মুরগীর খাবার কিনতে বাড়ি থেকে ডাকবাংলা বাজারে যাচ্ছিল। বাড়ি থেকে গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে ওই দিনের ঘটনার জের ধরে পুব থেকে ওৎ পেতে থাকা ওই গ্রামের ইমরান হোসেন, মুকুল হোসেন, নজরুল ইসলাম, আলামিন হোসেন ফেরদৌসকে মারধর করে। সংবাদ পেয়ে অন্যরা উদ্ধার করতে গেলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাহান আলী অভিযোগ করে বলেন, ফেরদৌসকে মারধর করে তার কাছে থাকা ৮৪ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...