28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‘আত্মহত্যা নয়, সহিষ্ণুতার জয়’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহ জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ও জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ১১ আগস্ট বিকাল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মীর আবিদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মগবুল হোসেন, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুণ-অর রশীদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ১৪নং ঘোড়াশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ১৩ নং ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকতাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে মোট ষোলটি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঘোড়াশাল ইউনিয়ন ফুটবল একাদশ ও হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ফুটবল একাদশ। আগামী ৩০ সেপ্টেম্বর টু্র্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথমার্ধের খেলায় ঘোড়শাল ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে এগিয়ে ছিল। বহুদিন পর ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করায় হাজার হাজার দর্শক খেলা দেখতে মাঠে উপস্থিত হন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...