28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহে কলেজ ছাত্রী অপহরণের দায়ে যুবলীগের বহিস্কৃত নেতা গাফ্ফারসহ তিনজন গ্রেফতার

ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমি অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা আবুজার গিফারী গাফফারকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ভিকটিম। সোমবার ভোরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিত্বে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ যৌথভাবে মানিকগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এসিড সাদৃশ্য বস্তু ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা গ্রামের দিয়ানত আলী বিশ্বাসের ছেলে ইবির সাবেক ছাত্রলীগ নেতা আবুজার গিফারী গাফফার (৩৫), রাজবাড়ি সদর উপজেলার সাজ্জাদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২) ও একই এলাকার আবুল হোসেন প্রমানিকের ছেলে হাফিজুর রহমান (৪৬)। গ্রেফতারের পর তারা এই অপহরণের সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গনমাধ্যমকর্মীদের জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আব্দুল গাফ্ফার তাদের জানিয়েছেন, প্রমি এসএসসিতে ভাল রেজাল্ট করে কলেজে গেলে তার হাতছাড়া হয়েছে যাবে এমন ধারণা থেকে তাকে অপহরণ করার ছক আঁটে। ঘটনার দুই দিন আগে ঝিনাইদহ কোর্ট এলাকায় এ নিয়ে তার সহযোগীদের সঙ্গে পরিকল্পনা বৈঠক করে গাফ্ফার। কিভাবে প্রমিকে অপহরণ করা হবে তাও ঠিক করা হয়। গত ৫ মার্চ প্রমি কোচিং সেন্টার থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। ঝিনাইদহ শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা আবুজার গিফারী গাফফারসহ তার সহযোগীরা প্রমি জোরর্পূবক একটি মাইক্রোবাসে তুলে প্রথমে রাজবাড়ি নিয়ে যায়। র‌্যাব জানায় রাজবাড়িতে গাফ্ফার তার আগের দুই সহযোগী পরিবর্তন করে নতুন দুই সহযোগী সঙ্গে নিয়ে প্রমিকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় সুবিধামতো আশ্রয় না পেয়ে দ্রæত সিলেটের দিকে রওনা হয় গাফ্ফার। সিলেট থেকে প্রমিকে নিয়ে আবারো ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয় অপহারণকারী চক্র। পথের মধ্যে ভিকটিম প্রমিকে এসিড ও ছুরি দেখিয়ে চিৎকার চেচামেচি না করতে বলেন আবুজার গিফারী গাফফার। তাদের বহনকৃত মাইক্রোবাসটি মানিকগঞ্জে পৌছালে গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শৈলকুপা যুবলীগের সভাপতি শামিম মোল্লা জানান, আবুজার গিফারী গাফফারকে নারী কেলেংকারী ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে চাকরী দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার দায়ে বহু আগেই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সে আর যুবলীগের কোন কর্মী নয়। তিনি বলেন গাফফার ইসলামী ভার্সিটিতে পড়ার সময় হত্যা মামলার আসামী হলে ছাত্রলীগ থেকে ৫ বছর সাসপেন্ড ছিল।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...