28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু আক্রান্ত ১১৩

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১১৩ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১’শ ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৪২ জন, শৈলকুপায় ১১ জন, হরিণাকুন্ডুতে ৯ জন, কালীগঞ্জে ২৮ জন, কোটচাঁদপুরে ১৫ জন ও মহেশপুরে রয়েছে ৮ জন। সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ জন ও মহেশপুরে উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ জানান, ২৪ ঘন্টায় করোনার সংক্রমনের হার আক্রান্তের হার ৩৮.৬৮ ভাগ। ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১’শ ১৯ জন। এদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান জানান, রোববার তারা করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত তিন জনের লাশ দাফন করেছেন। তারা হলেন কোটাচাঁদপুরের দাদপুর গ্রামের মোবাশ্বের হোসেন, হরিণাকুন্ডুর পার্বতিপুর গ্রামের বুলবুলি আক্তার ও একই উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের আব্দুর রশিদ খান। এই নিয়ে তারা ১১২ জনের লাশ দাফন করলো।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...