28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বিভিন্ন স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবী সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় তাদের সম্মাননা ক্রেস্ট, গাছের চারা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ একাধিক বই তুলে দেওয়া হয়। শনিবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলার বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন মধুহাটী পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন এ আয়োজন করে। এর আগে বেলা সাড়ে ৩টায় মেধাবী সংবর্ধনার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার হিসেবে ছাতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, মো. জাহাঙ্গীর কবিরের লেখা বিচিত্র কয়েদখানা ও আম গাছের চারা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল ইসলাম মিন্টু প্রধান অতিথি ও যশোরের সরকারি এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সমন্বয়কারী মাসুদ রানার সভাপতিত্বে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন ও শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, মেধাবী হলেই হবে না, ইতিবাচক মেধাবী হতে হবে। লেখাপড়ায় কেউ আগ্রহী হলে তার সামনে প্রতিবন্ধকতা বলে কিছু থাকে না।

প্রধান আলোচক মো. আতিয়ার রহমান বলেন, শিক্ষা আমাদেরকে দারিদ্র্য থেকে মুক্তি দেয়। এখন জ্ঞানভিত্তিক শিক্ষা নয়, দক্ষতা ভিত্তিক পড়ালেখা হচ্ছে। শিক্ষা আমাদের এমন সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। তাই আমাদের একাডেমিক পড়ালেখার বাইরেও পড়ালেখা করতে হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...