28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহের টিসিবি ডিলার ওয়াজেদ- বাদল- শামীম সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের টিসিবি’র ডিলার ওয়াজেদ- বাদল- শামীম সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঝিনাইদহের টিসিবির ডিলার মালিকবৃন্দ।

ঝিনাইদহের টিসিবি’র বিভিন্ন ডিলারদের হয়রানি, যোগসাজশে ১৫-২০ টি লাইসেন্স পরিচালনাকারী ও কর্মকর্তা-কর্মচারীদের নামে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের হামদহ বাইপাস এলাকার টিসিবি’র কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মেসার্স আফজাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফজাল হোসেন, মের্সাস ৭১ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খসরুজ্জামান বাবু, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল ইসলাম টিটন, মেসার্স আফতাব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফতাব হোসেনসহ ১০২ জন ডিলার অংশ গ্রহন করেন।
তারা অভিযোগ করে বলেন, ঝিনাইদহের টিসিবি’র ডিলার জয় এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ওয়াজেদ আলী, শিমুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হারুন অর রশিদ বাদল ও শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম হোসেনের যোগসাজসে অন্যান্য ডিলারদের পণ্য জোরপূর্বক নিয়ে ক্রয়- বিক্রয় করে থাকে। ডিলাররা তাদের পণ্য দিতে না চাইলে ওই ৩ ডিলারের মালিক প্রভাবশালী হওয়ায় বিভিন্নভাবে হয়রানি করে থাকে। শুধু তাই নয় এ বিষয়ে জেলা প্রশাসন যার যার পণ্য তাকেই বিক্রির নির্দেশ দিলেও তা অমান্য করে ওই তিন ডিলার উল্টো টিসিবি’র কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে যাচ্ছে।

এদিকে জয় এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হামদহ এলাকার ওয়াজেদ আলী সরকারী নিয়ম কানুন না মেনে টিসিবি’র পণ্য অবৈধভাবে বিক্রয় করে নগদ অর্থ ও সম্পদের পাহাড় গড়ে তুলেছে। ওয়াজেদ সরকারদলীয় নেতা ও সরকারী উর্দ্ধতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে অন্যান্য ডিলারদের ভয়ভীতি দেখিয়ে ও জিম্মি করে অবৈধভাবে সকল সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে। তার এই স্বেচ্ছাচারীতা থেকে মুক্তি পেতে চাই অন্যান্য সকল ডিলাররা। তারা জেলাপ্রশাসকের কাছে এই ওয়াজেদ- বাদল- শামীম সিন্ডিকেটের লাইসেন্সসমূহ বাতিলের জন্য অনুরোধ জানিয়েছেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...