28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরে তিতুমীরে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ।

শনিবার সকালে কলেজের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে প্রতিবাদ জানান প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বক্তারা বলেন, একটি অপশক্তি ভাস্কর্যের ছুতা ধরে এবং বিজয়ের মাসের কিছু আগে থেকেই সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রয়াস চালাচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক রমা সেন বিজয়সহ অন্যরা।
এ সময় তিতুমীর কলেজ অধ্যক্ষ বলেন, জাতির পিতার ভাস্কর্যের উপর হামলা চালানোর মধ্য দিয়ে পুরো জাতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করা হয়েছে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধিনতা এগুলো একই সুতোয় গাথা। একটি অপশক্তি ভাস্কর্যের ছুতা ধরে এবং বিজয়ের মানের কিছু আগে থেকেই সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এর মাধ্যমে দেশকে একটা গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে৷ আমরা এর তীব্র প্রতিবাদ করি। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমরা এই অপশক্তির বিচার চাই। এদের কে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক৷ যাতে ভবিষ্যতে অন্যরা এমন কাজ করতে সাহস না পায়।

তিতুমীর কলেজের উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জীবনে একজন মহানায়ক। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমর্থক। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যে আঘাত তা বাংলাদেশের উপর আঘাত।
তিনি বলেন, ভাস্কর্য মানে এই নয় যে তাকে পূজা করা হয়৷ ভাস্কর্যের মাধ্যমে আমাদের যে নেতা তাকে স্বরণ এবং সম্মান করা হয়। ভাস্কর্য নিয়ে কখনোই বিতর্ক চলতে পারে না৷ আমরা এ অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা যে চ্যালেঞ্জ করেছে তা প্রতিহত করতে হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...