28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

গৃহবধু রিতু হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

মাগুরায় গৃহবধু রিতু হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে নিহত গৃহবধু রিতুর পরিবার ও এলাকাবাসী। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে রিতুর স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, নিহত রিতুর মা জাহানারা বেগম, বোন শিলা খাতুন, ভাবী সম্পা খাতুন, চাচাতো ভাই রাশেদসহ অন্যান্যরা। এসময় বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুন মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় তার স্বামী সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন রিতুকে মারধর করে হত্যা করে। মা জাহানারা খাতুন অভিযোগ করে বলেন, দেড় বছর আগে রিতু একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার দুই পা ভেঙ্গে যায়। স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় আর চিকিৎসা ব্যায় বহন করতে হচ্ছিল বলে প্রায় রিতুকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করতো। রিতুকে মারধর করে হত্যার পর আমাদের কাছে ফোন দিয়েছে। রিতুর শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা হলেও আসামী ধরাছোঁয়ার বাইরে। দ্রæত আসামী গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...