28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

গাজীপুরে মাদক ও চুরির মালামায় আটক ৫

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ তৈরির কারিগর স্টেনলি কস্তা ও পেশাদার মাদক বিক্রেতা খোকন ভূঁইয়াকে এবং চুরির মামলায় মামুন খান @ আব্দুল্লাহ, সোহেল রানা ও মোহাম্মদ মজিবুর রহমান মিন্টুকে আটক করে ১২ লিটার চোলাই মদসহ মদ তৈরির উপকরণ জব্দ, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ চুরির মালামাল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ালিয়া এলাকার সুবীর কস্তার ছেলে মদ তৈরির কারিগর ও বিক্রেতা স্টেনলি কস্তাকে আটক করে। এ সময় তার বাড়ী হতে ১২ লিটার চোলাই মদসহ মদ তৈরির উপকরণ জব্দ করে। স্টেনলি নিজে মদ তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করে। এছাড়াও উপজেলার তুমলিয়া ইউনিয়নের পুন্যারটেক সাজন ভূইয়ার বাড়ির সামনের পাকা রাস্তার উপর ইয়াবা ও গাঁজা বিক্রির সময় আব্দুল বাতেন ভুইয়ার ছেলে পেশাদার মাদক বিক্রেতা মো. খোকন ভুইয়াকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশী করে ১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ২ শত পঞ্চাশ টাকা উদ্ধার করেন।
অপরদিকে কালীগঞ্জ থানার ২০(১০)২৪ নং চুরির মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুশান্ত চন্দ্র সরকার সঙ্গীয় এএসআই আরিফ ও সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে পৌরসভার মুনশুরপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে মামুন খান @ আব্দুল্লাহকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া তথ্যমতে দড়িসোম এলাকার লিটন মিয়ার ছেলে সোহেল রানা ও মোরশেদ সরকারের ছেলে মোহাম্মদ মজিবুর রহমান মিন্টুকে গ্রেফতার করেন। তারা জিজ্ঞাসাবাদে চোরাইকৃত মালামাল টঙ্গীপূর্ব থানাধীন আমতলীস্থ রাকিব হার্ডওয়ারে বিক্রির কথা জানান। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত হার্ডওয়ার দোকান হতে ১২ ভোল্টের ৩টি ব্যাটারি, লোহার প্রিনিয়াম ৩৯টি, লোহার তৈরি ৯টি সেফ, স্টিলের তৈরি বিভিন্ন সাইজের ২৩টি ডোর লক, ২০ কেজি স্টিলের তৈরি সিট ও লোহার তৈরি ২০টি রুপিং স্ক্রু উদ্ধার করে জব্দ করে থানা পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আসামীদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা জানান। তিনি আরও বলেন কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...