28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

গাজীপুর ছাএলীগ এর উদ্যাগে জরুরি টেলি মেডিসিন সেবা চালু করা হয়েছে।

ঘরে বসে কোভিড-১৯ করোনা সংক্রমণ সংক্রান্ত অথবা যেকোনো রোগের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের উদ্যোগে জরুরি টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।

জরুরি টেলিমেডিসিন সেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মো.মাইদ ভূইয়া কিরন(০১৭৫৭৪২৭১৪৬)। তিনি রোববার ও মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা প্রদান করবেন। একই মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ মেডিসিন চিকিৎসক মো.শরীফ হোসেন (০১৭৭৪৬১২৩১৬) সোমবার ও বুধবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত যেকোনো রোগের মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবেন।

গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো.আকাশ মাহমুদ (০১৭১১৪৪১৩২৫) শনিবার ও বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চিকিৎসা দিয়ে যাবেন।

এছাড়া তিনজন এমবিবিএস চিকিৎসক ২৪ ঘন্টা জনসাধারণকে টেলিমেডিসিন সেবার মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়ে যাবেন। তাদের মধ্যে ডাঃ জাহিদ হাসান (০১৬১৩৪৫৩০২৮), ডাঃ কামরুজ্জামান শাওন (০১৭৪৪৬২৩২৩৭), পিজিটি(এনাস্থাসিয়া) চিকিৎসক পারভেজ আহমেদ(০১৬৮৩২৫৯৩৭১) ২৪ ঘন্টা মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করবেন।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.তানভীর মোল্লা বলেন, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপির বিশেষ পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনায় জরুরি টেলিমেডিসিন সেবার কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে ঘরে বসে কোভিড-১৯ করোনা এবং যেকোনো রোগের চিকিৎসা পেতে আমাদের উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যেকোনো রোগী ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে জরুরি টেলিমেডিসিন সেবা পাবেন।

তাই করোনা ভাইরাস রোধে ঘরে থাকি, নিজে ও পরিবারকে সুস্থ রাখি। অসুস্থ হলে জরুরি টেলিমেডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...